Haor Archives - SIC Group

মিঠামইন হাওর
মিঠামইন হাওর (Mithamain Haor) কিশোরগঞ্জে অবস্থিত হাওর গুলোর মধ্যে অন্যতম একটি হাওর। বর্ষাকালে এই হাওর পর্যটকদের আকর্ষন করলেও সম্প্রতি চালু হওয়া অল ওয়েদার সড়কের (All Weather Road) কল্যাণে মিঠামইন হাওর এখন পর্যটকদের কাছে হট ফেবারিট একটা জায়গা। নিকলি, অষ্টগ্রাম, ইটনা হাওরের হাওরের পাশাপাশি এখানকার আরেকটি দৃষ্টিনন্দন হাওর হচ্ছে এই মিঠাইন হাওর যা মিঠামইন উপজেলায় অবস্থিত। দিগন্তবিস্তৃত হাওরের জলরাশি যেকোনো প্রকৃতিপ্রেমীর মনে আনন্দের ঢেউ তুলবে। মিঠামইন হাওরের উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলী উপজেলা।

হাওরবেষ্টিত এ জনপদে থইথই পানি থাকে পাঁচ থেকে ছয় মাস। পানি নেমে যাওয়ার পর সবুজ পালকে ভরে উঠে পুরো হাওর। সারা বছর হাওরের সৌন্দর্য অটুট থাকলেও মূলত বর্ষাকালই ভ্রমণপিপাসুদের মূল আকর্ষণ। হাওরে দেশের প্রকৃতিপ্রেমিকদের ভিড় হয় বর্ষায়।

কিশোরগঞ্জের হাওর গুলো এখন তুমুল জনপ্রিয় সেখানের নিকলী হাওর আর মিঠামইনের জলের বুক চিরে চলে যাওয়া মসৃণ সড়কের জন্যে যার নামকরন করা হয়েছে All Weather Road নামে। ২০১৯ অর্থবছরে ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে প্রায় ৪৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এতে ব্যয় হয় এক হাজার ২৬৮ কোটি টাকা। যেন উত্তাল জলের ওপর দিয়ে কালো মসৃণ কার্পেট বিছিয়ে দিয়েছে কেউ। সড়কটি কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামকে এক করেছে। সারা বছরজুড়েই এখন এই রাস্তায় চলাচল করা যাচ্ছে। রাস্তাটি হাওরের চেহারাই বদলে দিয়েছে। এটিই এখন পর্যটকদের মূল আকর্ষণ।

ভ্রমণের সেরা সময়
মিঠামইন হাওর ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর। যদিও শুকনা মৌসুমের হাওরের সৌন্দর্য্য অন্য রকমের সুন্দর।

মিঠামইন হাওরে ঘোরার প্ল্যান
চামড়া বন্দর থেকে বড় ট্রলারে করে দেড় ঘন্টা এর মতো সময় লাগবে মিঠামইন হাওরে (যা মিঠাইন হাওর নামেও পরিচিত) যেতে। যাবার পথের পুরো দৃশ্যটা চমৎকার। মিঠামইন পৌছে থাকার ব্যবস্থা করে অটো নিয়ে ঘুরে দেখতে পারেন রাস্ট্রপতির বাড়ি। তারপর অলওয়েদার সড়ক ধরে ঘুরতে পারেন।মিঠামইন থেকে একদিকে অষ্টগ্রাম আর অন্যদিকে চলে গেছে ইটনা। রাস্তার দুপাশের দৃশ্য মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেস্ট। এর পরে যেতে পারেন ঈশা খাঁ এর বাড়ি।

ঈশা খাঁ বাংলার বারো ভুঁইয়া বা প্রতাপশালী বারোজন জমিদারদের প্রধান। ঈশা খাঁ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সেই সময়ের জমিদার কুইচ রাজাকে সিংহাসনচ্যুত করে বাংলো বাড়িটি র্নিমান করেন। কিশোরগঞ্জ থেকে ৬/৭ মাইল দূরে ঈশা খাঁর বাড়ী। এছাড়াও নিকলী হাওর, এগারোসিন্ধু, সত্যজিৎ রায়ের বাড়ী, দিল্লীর আখড়া, অষ্টগ্রাম ইত্যাদি দেখতে পারেন। হাওরের পুরো সৌন্দর্য উপভোগ করতে হলে দু–তিন দিন সময় নিয়ে বের হওয়াই উত্তম।

যাওয়ার উপায়
ঢাকার মহাখালী থেকে অনন্যা পরিবহনের বাস ছাড়ে ৫ মিনিট পরে পরে, ভাড়া ২০০ টাকা। যারা সায়েদাবাদ থেকে যেতে চান তাঁরা অনন্যা সুপার বাস পাবেন। সাড়ে তিন থেকে চার ঘণ্টায় কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড পৌছে যাওয়া যাবে। এরপর বাস স্ট্যান্ড থেকে ১০ টাকা দিয়ে ইজি বাইকে চলে যেতে পারবেন স্টেশন রোড। সেখান থেকে ৪০ টাকায় সি.এন.জি অটোতে চামড়া বন্দর, সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। এই চামড়া বন্দরকে কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের অন্যতম হাব বলা যায়। ইটনা, মিঠামইন, নেত্রকোনার খালিয়াজুরী ইত্যাদি অঞ্চলের নৌযানগুলো এই বন্দর থেকেই ছাড়ে।

চামড়া ঘাট থেকে ১ ঘন্টা পর পর বিকেল ৫ টা পর্যন্ত মিঠামইনের উদ্দেশ্যে ট্রলার ছাড়ে। ভাড়া ৫০ টাকা। বড় ট্রলারে করে ঘন্টা দেড়েক লাগবে মিঠামইন যেতে। আপনি চাইলে একটা ট্রলার ভাড়া করে বালুখালী, হাশেমপুর ব্রীজ এবং আশে পাশের হাওড়ে ঘোরা শেষ করে তারপর মিঠামইন যেতে পারেন। এছাড়া চাইলে চামড়া বন্দর থেকে ইটনায় গিয়ে ঘুরে এসে বিকেল বেলা নৌকা ভাড়া করে মিঠামইন ঘুরে আসতে পারেন।

ট্রেনে যেতে চাইলে এগারসিন্দুর প্রভাতী বা কিশোরগঞ্জ এক্সপ্রেস ধরতে হবে। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৭ঃ১৫ টায় ঢাকা থেকে এগারসিন্ধুর প্রভাতি ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ভাড়া টিকেটের শ্রেণীভেদে ১২০-২৮০ টাকা। নিকলী ভ্রমণের জন্য ট্রেনে কিশোরগঞ্জ স্টেশনের পূর্বে গচিহাটা নেমে ইজিবাইকে যাওয়া যাবে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওর ভ্রমণের জন্য যেতে হবে কিশোরগঞ্জ। সেখান থেকে চামড়া বন্দর হয়ে যাওয়া যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে।

কোথায় থাকবেন
রাতে থাকতে চাইলে মিঠামইন ঘাটে নেমে চলে যান জেলা পরিষদের রেস্ট হাউজে। ভাড়া পড়বে ১০০-২০০ টাকা। কেয়ার টেকার শফিকুল ০১৯৩৯৮২৭৩৪০ ও শহিদুল ০১৯৩৫৬২৬৮৫২. ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বিকেলে বাজার ঘাটে এসে ৭-৮ শ টাকায় নৌকা নিয়ে ঘুরে আসুন ১৯১৭ সালে প্রতিষ্ঠিত থানা ইটনা। এছাড়া কিশোরগঞ্জে অনেকগুলি হোটেল রয়েছে। যেমন রিভার ভিউ, ক্যাসেল সালাম, আল মোবারক, গাঙচিল ইত্যাদি।

The post মিঠামইন হাওর appeared first on SIC Group.

নিকলী হাওর কিশোরগঞ্জ
হাতে একদিন সময় নিয়ে ঢাকা থেকে খুব অল্প বাজেটের মাঝেই ঘুরে আসুন কিশোরগঞ্জ জেলার নিকলী হাওর (Nikli Haor) থেকে। হাওড়ের দ্বিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, পানির মাঝে জেগে থাকা দ্বীপের মত গ্রাম, রাতারগুলের মত ছোট জলাবন, হাওড়ের তাজা মাছ ভোজন। সব মিলিয়ে একদিনের ট্যুরের জন্য আদর্শ একটি জায়গা। জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসগুলোতে মানুষের ভিড়ে যখন অতিষ্ট, সেক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার এই নিকলী হাওর আপনাকে দেবে নিজের মত করে নিরিবিলিতে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটি দিন। ইচ্ছে হলে বড় নৌকা ভাড়া নিয়ে রাতে নৌকায় থাকার ব্যবস্থা আছে।

একদিনের প্ল্যান
কমলাপুর থেকে সকাল ৭.১৫ তে এগারোসিন্ধুর ট্রেনে উঠলে ১১ টায় কিশোরগঞ্জ নামিয়ে দেবে। স্টেশান থেকে নিকলি হাওড় সিএনজিতে যেতে সময় লাগবে একঘন্টা। যেখানে সিএনজি নামিয়ে দেবে, পাশেই কিছু হোটেল পাবেন মোটামুটি মানের। হাওড়ের ফ্রেশ মাছ দিয়ে লাঞ্চ সেরে ঘাট থেকে দরদাম করে নৌকায় উঠে যাবেন। হাওড়ে ঘুরে সন্ধ্যার মাঝে ঘাটে ফিরে আসবেন। নিকলি থেকে কিশোরগঞ্জ ফিরে রাতের বাসে ঢাকায়।

কখন যাবেন
বর্ষার শেষে এখনই হাওড় ভ্রমণের উপযুক্ত সময়।

যাওয়ার উপায়
ঢাকা থেকে ট্রেন বা বাসে প্রথমেই চলে যান কিশোরগঞ্জ শহর। কিশোরগঞ্জ রেল স্টেশন এর সামনে থেকে সিএনজিতে উঠে নিকলি। ঘাট থেকে নৌকা ভাড়া করে হাওড় ঘরে দেখুন। এছাড়া ঢাকার সায়েদাবাদ থেকে নিকলীর সরাসরি বাস আছে। বাস ভাড়া ১৫০-২৫০ টাকা। আবার সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জের বাসে গিয়ে কালিয়াচাপরা সুগার মিল গিয়ে টেম্পুতে নিকলী হাওরের সামনেই নামা যাবে। ১৬০ কি.মি. দূরত্ব। সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা (যাত্রাবাড়ীর ট্রাফিক জ্যাম বাদে)।

সায়েদাবাদ এর গোলাপ বাগ থেকে বাসে উঠে পুলেরঘাট নামতে হবে, এটাই সহজ রুট। পুলেরঘাট নেমে দুপুরের খাওয়া খেয়ে অটোতে একজন ৬০ টাকা করে চলে যাবেন সোজা বেড়িবাধ স্পটে। সময় লাগবে ৩০-৩৫ মিনিট। এখান থেকে বড় নৌকা গুলো ঘন্টা হিসেবে ভাড়া দেয়। ঘন্টায় ৭০০ টাকা করে। ছোট নৌকা গুলোতে ভাড়া পড়বে ৩০০-৪০০ টাকা ঘন্টা

তাছাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনে সরারচর কিংবা মানিকখালি ষ্টেশনে নেমে সিনজি দিয়ে যেতে সময় লাগবে ১ ঘন্টা। এছাড়া কিশোরগঞ্জ এক্সপ্রেসে করে ঢাকা থেকে গচিহাটা নেমে ইজিবাইকে ৩০-৪০ মিনিটে নিকলি চলে যাওয়া যায়।

কোথায় থাকবেন
নিকলীতে কোনো আবাসিক হোটেল নেই। রাতে থাকতে চাইলে যেতে পারেন কিশোরগঞ্জে। গাঙচিল, শ্রাবণী আর আল-মুসলিমের মতো উন্নত হোটেলগুলোতে থাকতে পারেন।

খরচ
ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনে ১৭৫ টাকা / বাস ভাড়া ২০০ টাকা। কিশোরগঞ্জ থেকে নিকলি সিএনজি ভাড়া ১০০ টাকা প্রতিজন।

The post নিকলী হাওর কিশোরগঞ্জ appeared first on SIC Group.

অষ্টগ্রাম হাওর কিশোরগঞ্জ
অষ্টগ্রাম উপজেলা একটি হাওর বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা। কিশোরগঞ্জ হতে দক্ষিণ-পূর্ব দিকে অষ্টগ্রাম উপজেলার অবস্থান। কিশোরগঞ্জ জেলা সদর হতে অষ্টগ্রামের দূরত্ব প্রায় ৬০ কি: মি:। বিখ্যাত হাকালুকি ও টাঙ্গুয়ার পাশেই এর অবস্থান। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এর পুরোটা, নিকলী, তাড়াইলও করিমগঞ্জের কিছু অংশ, নেত্রকোণার খালিয়াজুড়ী, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং সুনামগঞ্জের কিছু এলাকাজুড়ে এই হাওর বিস্তৃত। বর্ষায় বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে মহাসাগরের রুপ নেয়। একটানা সাড়ে ৩ ঘন্টা জলপথ পাড়ি দেয়ে দারুন সব সৌন্দর্য-মণ্ডিত জলবেষ্টিত এ জনপদটি।

বর্ষাকালে অষ্টগ্রাম হাওর (Astagram Haor) এ নৌকা ভাসালে মনে হয় অকুল দরিয়া পার হতে যাচ্ছে। কুল নাই কিনার নাই শুধু অশান্ত ঊর্মিমালা উঠানামা করছে বিরামহীন ভাবে। সকালে যখন রক্তলাল সূর্যের উদয় ঘটে তখন মনে হয় ঢেউয়ের ছন্দ দোলায় রক্তিম সূর্য একবার পানির নিচে ডুবছে আবার ভেসে উঠছে। অতি প্রত্যুষে দিগন্ত বিস্তৃত নিস্তব্ধ জলরাশি ভেদ করে চারিদিকে অয়াবীর ছড়িয়ে সূর্য যখন স্বেচ্ছায় তার তেজ সংবরন করে পুর্বদিক থেকে একটি বড় লাল গোলাকৃতি বলের মত লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে তখন সে দৃশ্য বড়ই চিত্তাকর্ষক।

নৌকাবাইচ
কিশোরগঞ্জের (Kishoreganj) নিকলীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচকে কেন্দ্র করে উপজেলা সদরসহ পুরো হাওরবাসীর মাঝে থাকে ঊৎসবের আমেজ। ছন্দের তালে তালে মাঝিদের দাড় বেয়ে নৌকা এগিয়ে নেয়ার দৃশ্য উপভোগ করে শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক লাখ মানুষ। নিকলী ও আশপাশের বেশ কয়েকটি উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক লোকজন নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বেড়িবাঁধ সংলগ্ন সোয়াইজনী নদীর পাড়ে এসে ভিড় জমায়।

অষ্টগ্রাম (Austagram) নেমে বাজারের বাবুলের রেষ্টুরেন্ট এ খাবার খেয়ে চলে যাবেন কুতুব শাহ মসজিদ দেখতে। চারদিকে হাওড় বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা অষ্টগ্রামে রয়েছে ৪০০ বছরের পুরুনো কুতুবশাহ মসজিদ। গেলে অবশ্যই দেখে আসবেন সেটা। কিংবা শুধু এ মসজদি দেখতেই যাওয়া যায় অষ্টগ্রাম এ। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানা সদরে অবস্থিত পাচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদ টি বাংলার সুলতানী ও মোগল স্থাপত্য বৈশিষ্টে্ নির্মিত।মসজিদের নির্মান কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ দেখা যায়।কেউ কেউ এটাকে ১৬শ শতাব্দীতে নির্মিত বললেও অধিকাংশ ঐতিহাসিকগণ এটা ১৭শ শতাব্দীতে নির্মিত বলে মনে করেন।১৭শ শতাব্দীর প্রথমদিকে নির্মিত বলেই এই মসজিদটিতে সুলতানী ও মোগল স্থাপত্য বৈশিষ্টে পরিলক্ষিত হয়।বিখ্যাত দরবেশ কুতুব শাহ নামনুসারে এই মসজিদটির নাম করণ করা হয়েছে। মসজিদের পাশে এই দরবেশের কবর অবস্থিত। আয়তকার এই মসজিদটি উত্তর-দক্ষিনে ৪৬’-১১” এবং পূর্ব-পশ্চিমে ২৭’-১১”। বাংলার চৌ-চালা ঘরের চেয়েও এর কার্নিশ গুলি অধিক বক্র। এর চার কোনে আট কোন বিশিষ্ট চারটি মিনার রয়েছে।বহির্গাত্রে প্যানেলিং এর কারুকার্য রয়েছে।এর পুর্ব দেয়ালে ৩টি এবং উত্তর-দক্ষিনে ২টি করে ৪টি সর্বমোট ৭টি সুলতানী খিলান যুক্ত প্রবেশপথ রয়েছে।পুর্ব দেয়ালে প্রবেশপথের বিপরীতে পশ্চিম দেয়ালে ৩টি মেহরাব রয়েছে।১৯০৯ ইং সালে সরকার মসজিদটিকে সংরক্ষিত পূরাকীর্তি হিসাবে ঘোষনা করে।

যাওয়ার উপায়
সবচে ভালো হলো ট্রেনে যাওয়া। প্রতিদিন সকাল ৭ টায় এগারসিন্দুর প্রভাতি (বুধবার বন্ধ) ছাড়ে কিশোরগন্জের উদ্দ্যেশ্যে। এতে উঠে কুলিয়ারচর নেমে পড়ুন। ভাড়া ১২০ টাকা। এছাড়া গুলিস্তান ফুলবাড়িয়া থেকে বিআরটিসি বাসে করেও কুলিয়ারচর যাওয়া যায়। ভাড়া ২০০ টাকা। যারা ভৈরব হয়ে যেতে চান তারা ভৈরব নেমে সিএনজিতে করে কুলিয়ারচর যাবেন। শেয়ারে ভাড়া নেবে জনপ্রতি ৪০ টাকা।

কুলিয়ারচর নেমে একটা রিক্সা নিয়ে চলে যান লঞ্চঘাট। এখান থেকে প্রতিদিন সকাল ৬ টা, ৮ টা, ৯ টা, ১১ টা এমনি করে ৩ টা পর্যন্ত লঞ্চ ছেড়ে যায় অষ্টগ্রাম। ভাড়া ১০০ টাকা। সময় লাগবে সাড়ে ৩ ঘন্টা।

নৌকা ভাড়া
গ্রুপ ট্যুরে গেলে আগে থেকে জানালে ট্রলার নিয়ে হাজির হবে। মাতু মিয়াঃ ০১৯-৩৭৯২৯৯১৪ সোহেলঃ ০১৯-৮৫৬৮৬০৬৬ , ০১৭৬২৩৯২০৫৩ খোকনঃ ০১৭৬-১৮৫১৪৪১ যাওয়া আসা একসাথে ঠিক করে নেবেন। ছোট নৌকার ভাড়া নেবে সাড়ে ৩ থেকে ৪ হাজার। আর ১৫-২০ জন গ্রুপের বড় নৌকা ২ দিনের জন্য নিতে পারে ৪-৬ হাজার টাকা।

কোথায় থাকবেন
প্রথম ও প্রধান জায়গা হলো জেলা পরিষদ ডাক বাংলো। ভাড়া ৩০০-১৫০০ টাকা (রুম ভেদে) । কেয়ারটেকার রন্জন ভাইয়ের সাথে আগে যোগাযোগ করে বুকিং দিয়ে রাখবেন। রান্নার ব্যবস্থাও উনি করবেন। ওনার ফোন নম্বর : ০১৭১-০২৯১২২৫ / ০১৯১৪-৯৭৫৩৮৯ এছাড়া বাজারে দুটি সাধারণ মানের হোটেল আছে ভাড়া ১০০-২০০ টাকা। অথবা নিজেরা টেন্ট নিয়ে ক্যাম্পিং করতে পারেন।

The post অষ্টগ্রাম হাওর কিশোরগঞ্জ appeared first on SIC Group.

বেলাই বিল
গাজীপুরের বেলাই বিল মনোরম একটি জায়গা। চেলাই নদীর সাথেই বেলাই বিল। এখানে ইঞ্জিন চালিত আর ডিঙ্গি নৌকা দুটোই পাওয়া যায়। যেটাতে ভালো লাগে উঠে পড়ুন। সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন এবং ইঞ্জিনচালিত নৌকা নিলে নিজেরাই চালিয়ে ঘুরতে পারেন। বিকেলে এই বিলের চারপাশে অপূর্ব দৃশ্য তৈরি হয়, সাথে শাপলার ছড়াছড়ি। শুধু চারিদিক তাকিয়ে থাকবেন। আবার কিছুক্ষণ পরপরই বাতাসের ঝাপটা লাগবে গায়ে। বেশি সময় নিয়ে গেলে অবশ্যই খাবার নিয়ে যাবেন।

বিশাল এই বিলটির কোনো কোনো স্থানে প্রায় সারা বছরই পানি থাকে, তবে বর্ষায় এর রূপ বেড়ে যায় অনেক। বর্তমানে বিলটি আট বর্গমাইল এলাকায় বিস্তৃত হলেও একসময় এটি আরও বড় ছিল। বাড়িয়া, ব্রাহ্মণগাঁও, বক্তারপুর ও বামচিনি মৌজা গ্রামঘেরা বেলাই বিল (Belai Beel)। আজ থেকে ৪০০ বছর আগে বেলাই বিলে কোনো গ্রামের অস্তিত্ব ছিল না। খরস্রোতা চেলাই নদীর কারণে বিলটিও খরস্রোতা রূপে বিরাজমান ছিল। বর্ষা মৌসুমে জেলেরা বিলের চারপাশে মাছ ধরার জন্য ডাঙ্গি খনন করে। আর শুষ্ক মৌসুমে বিলটি হয়ে ওঠে একফসলি জমি। তাতে চাষ হয় বোরো ধান।

পড়ন্ত বেলায় কানাইয়া বাজারের কাছে তৈরি হওয়া নতুন সেতুর ওপর দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিয়ে সামনে তাকাতেই দেখবেন সব ক্লান্তি উধাও। শাপলা-শালুকে ভরা বেলাই বিলের মোহ দেখে কেবল তাকিয়েই থাকতে মন চাইবে। হয়তো চোখে পড়বে শস্য ঝাড়াইয়ের দৃশ্য! যন্ত্রের সাহায্য ছাড়াই নারীরা এ কাজটি করে। বাতাসে উড়ে তুষের গুঁড়া আর ধুলো। আশপাশের সব চড়ুই পাখিরা, ছড়িয়ে ছিটিয়ে থাকা শস্যদানা খুঁটে খুঁটে খায়। ছবির মতো সুন্দর সে দৃশ্য। বিলের বুকে স্বচ্ছ টলটলে পানি! খুব বেশি চওড়া নয় চেলাই নদী, তবে গভীরতা

একেবারে কম নয়। এখানে ইঞ্জিনচালিত আর ডিঙ্গি নৌকা দুটোই পাওয়া যায়। যেটাতে মন চায় উঠে পড়ুন। যেদিকে তাকাবেন কেবলই বেলাই বিলের বিস্তৃত জলরাশি। বিলের চারপাশে দ্বীপের মতো গ্রাম। বামচিনি মৌজা বেলাই বিলের তেমনি একটি দ্বীপগ্রাম। এর বিশেষত্ব এক মৌজায় এক বাড়ি। গাজীপুরে এই বামচিনি মৌজা ছাড়া এমন নজির দেশের অন্য কোথাও আছে বলে জানা নেই। এছাড়াও নদীর পাশে ‘ভাওয়াল পরগণা’ (শ্মশান ঘাট বা শ্মশান বাড়ি) আছে। চাইলে নদীর পাশেই এই শ্মশান বাড়িটি দেখে আসতে পারেন।

কিভাবে যাবেনঃ
গুলিস্তান থেকে বাসে গাজীপুর বাসস্ট্যান্ড। সেখান থেকে রিকশা বা টেম্পোতে কানাইয়া বাজার। কানাইয়া বাজার ঘাটে সারি সারি নৌকা বাঁধা। দরদাম করে উঠে পড়ুন। চাইলে নিজস্ব বাহনেও যেতে পারেন দলবেঁধে। বর্ষাকাল বেলাই ভ্রমণের উপযুক্ত সময়। কানাইয়া বাজারে চা-বিস্কুট ছাড়া অন্য কিছু খাওয়ার ব্যবস্থা নেই। সুতরাং বহনযোগ্য খাবার সঙ্গে নিন। নিজস্ব গাড়িতে টঙ্গী-পুবাইল হয়ে কানাইয়া যেতে সময় বাঁচবে, সঙ্গে যুক্ত হবে মনোরম পথসৌন্দর্য। এক দিনের জন্য দারণ বেড়ানো হবে।

The post বেলাই বিল appeared first on SIC Group.