Gazipur Archives - SIC Group

শ্রীফলতলী জমিদার বাড়ি
শ্রীফলতলী জমিদার বাড়ি (Sreefaltali Zamindar Bari), গাজীপুর জেলার কালিয়াকৈর এর শ্রীফলতলী গ্রামে অবস্থিত যা স্থানীয় উচ্চারণে হয়ে গেছে ছিবলতলী। বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী’র হাত ধরে এই শ্রীফলতলী জমিদার বাড়ীর গোড়াপত্তন ঘটে। জমিদারী পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ীর পাশাপাশি আধারিয়া বাড়ীর বাগানবাড়ীকে অফিস হিসেবে ব্যবহার করতেন। তার জমিদারীর পরিসীমা ময়মনসিংহ, নরসিংদি ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টায়ই আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার হতে পৃথক হয়ে ‘কালিয়াকৈর’ নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায়।

অন্যান্য জমিদার বাড়ির মতো এটারও দুই তরফ। বড় তরফে আপনি অনুমতি ছাড়াই প্রবেশ ও ঘুরে দেখতে পারবেন। ছোট তরফে জমিদারের উত্তরাধীকারীগণ এখনো বাস করে এবং শুটিং স্পট হিসেবেও ভাড়া দেয়। তবে সেখানে প্রবেশ করা যাবে অনুমতি সাপেক্ষে। বড় তরফ ও ছোট তরফ এর মাঝে জমিদারবাড়ির মসজিদ যা সময়ের চাহিদায় বর্ধিত করা হয়েছে। প্রবেশ করলে বড় তরফের ডান পাশে আরেকটি ছোট তরফ চোখে পড়বে। বাহির থেকে ঘুরে দেখতে পারবেন, জমিদারবাড়ির সব দরজাই তালাবদ্ধ। বড় তরফের পিছনের অংশে কিছু পরিবার বাস করে।

যাওয়ার উপায়
ঢাকা থেকে রাজধানী পরিবহন কালিয়াকৈর যায়। এই বাসে উঠলে শ্রীফলতলী মোড়ে নেমে হাতের বাম পাশে ৫-৭ মিনিট হাটলেই জমিদারবাড়ি এর দেখা মিলবে। এছাড়াও ঢাকার গাবতলী থেকে মৌমিতা, ইতিহাস, ঠিকানা পরিবহন গাজীপুরের চন্দ্রা যায়। সেখান থেকে কালিয়াকৈর এর বাসে “কালিয়াকৈর বাস স্টান্ড” পর্যন্ত যেতে হবে। এরপর রিক্সায় শ্রীফলতলী জমিদারবাড়ি।

The post শ্রীফলতলী জমিদার বাড়ি appeared first on SIC Group.

সাবাহ গার্ডেন রিসোর্ট
ঢাকার অদূরে গাজীপুর এর বাঘের বাজার এলাকায় সাবাহ গার্ডেন রিসোর্ট (Sabah Garden Resort) অবস্থিত। ৩৬ বিঘা জমির ওপর নির্মিত হয়েছে রিসোর্টটি। কর্মব্যস্ত মানুষ নাগরিক জীবনে হাপিয়ে উঠে খোঁজেন প্রশান্তির ছোঁয়া। তাই একটু অবসরে দ্রুত প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না। তাদের জন্য ঢাকার অদূরে গাজীপুরের প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট সাবাহ গার্ডেন।

সাবাহ গার্ডেন রিসোর্ট এর প্রতিষ্ঠাতা হাসান উদ্দিন সরকার এর মতে – প্রকৃতির সঙ্গে বিনোদন, বই নিয়ে ব্যস্ত থাকার চিন্তার ফসল এটি। বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বাণী দিয়ে পুরো রিসোর্টটি সাজানো হয়েছে। এটি দেশের একমাত্র রিসোর্ট যেখানে রয়েছে একটি লাইব্রেরি। বিশ্বের বিভিন্ন লেখকের বই রিসোর্টটিকে ভিন্ন রূপ এনে দিয়েছে। এখানে রয়েছে মাটির ও টিনের ঘর। রয়েছে বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি। রয়েছে সৌন্দর্যমণ্ডিত কয়েকটি কটেজ ও ৬টি ছোট বড় পুকুর। রয়েছে বাঘ, হাতিসহ কয়েকটি প্রাণির প্রতিকৃতিও। বিভিন্ন প্রজাতির ফলদ, ওষুধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে সাবাহ গার্ডেন রিসোর্ট।

ভাড়া
পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা।
যোগাযোগঃ ০২-৫৫০৩৫১৯৪, ০১৭১১৮৭৩৮৯৫
ফেইসবুক পেইজঃ Sabah Garden Resort

যাওয়ার উপায়
নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার (Bagher Bazar) আসতে হবে। এখানেই সাবাহ গার্ডেন রিসোর্টটি অবস্থিত।

The post সাবাহ গার্ডেন রিসোর্ট appeared first on SIC Group.

নক্ষত্রবাড়ী রিসোর্ট
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি এলকায় শিল্পীদম্পতি তৌকির-বিপাশা গড়ে তুলেছেন নক্ষত্রবাড়ি রিসোর্ট। প্রায় ২৫ বিঘার জায়গাজুড়ে তৈরি এই অবসর যাপনকেন্দ্রে আছে দিঘি, কৃত্রিম ঝরনা, সভাকক্ষ, সুইমিংপুলসহ নানান সুবিধা। নক্ষত্রবাড়ী প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছেও অতি জনপ্রিয় নাম। এর বিশেষ বৈশিষ্ট্য হলো, পুকুরের পানির ওপর কাঠ-বাঁশের সমন্বয়ে নির্মিত ১১টি কটেজ। যার বারান্দায় বসে রাতের জোছনা বা পূর্ণিমা দেখা যায়। শুধু তাই নয়, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে, অতি সৌন্দর্যের কটেজ এগুলো। এখানে বসে শোনা যায় ব্যাঙের ডাক, ঝিঁঝিঁ পোকার ডাক, জোনাকির আলো ছড়ানো টিপ টিপ বাতি জ্বলা-নিভা। পুকুরের পশ্চিম পাশের পানির ওপর গজারী গাছ দিয়ে নির্মিত এসব কটেজ। কটেজ গুলোর ওপর রয়েছে ছনের ছাউনি। পুকুরের পূর্ব পাশে ব্রিটিশ আমলের দরজা-জানালা সংবলিত একটি ঘর রয়েছে। একটু পুবে রয়েছে সুইমিং পুল। রয়েছে আরও একটি বিল্ডিং কটেজ। রয়েছে একটি কনফারেন্স রুম ও খাবার হোটেল। আর এই হোটেলে রয়েছে বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান, থাই, কন্টিনেন্টাল খাবার। এখানে বিভিন্ন ধরনের গাছ-গাছালি রয়েছে। এখানে সার্বক্ষণিক ৪০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

ভাড়া
পানির ওপর কটেজগুলো ২৪ ঘণ্টার ভাড়া ১০ হাজার ৭৫২ টাকা। বিল্ডিং কটেজের ভাড়া কাপড়বেড ৮ হাজার ২২২ টাকা এবং টু-ইন বেড ৬ হাজার ৯৫৮ টাকা। দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০০ টাকা।

যোগাযোগ
ফোন নাম্বারঃ ০২-৯৮৩৫১৭৩, ০১১৯২১৫০৫৬৩, ০১৭৭১৭৯৯৪১০ ওয়েবসাইটঃ http://nokkhottrobari.com অনলাইন বুকিংঃ http://nokkhottrobari.com/reservations.php

যাওয়ার উপায়
নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুর (Gazipur) চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া মহাসড়কের রাজাবাড়ী বাজারে নামতে হবে। পরে রাজাবাড়ী বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে চিনাশুখানিয়া গ্রামের বাঙালপাড়া এলাকায় নক্ষত্রবাড়ী রিসোর্ট (Nokkhottrobari Resort) এর অবস্থান, যা কাপাসিয়া-শ্রীপুরের সীমানা বেষ্টিত এলাকা।

The post নক্ষত্রবাড়ী রিসোর্ট appeared first on SIC Group.

সোহাগ পল্লী
কর্মব্যস্ত মানুষ নাগরিক জীবনে যখন হাপিয়ে উঠে তখন খুঁজে থাকে প্রশান্তির ছোঁয়া। তাই একটু অবসরে দ্রুত প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না। যারা অল্প সময়ে এবং ঢাকার আসে পাশে থেকে ঘুরে আসতে চান তাদের জন্যে গাজীপুরের প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট সোহাগ পল্লী। গাজীপুরের চন্দ্রা মোড় থেকে ৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কালামপুর গ্রামে সোহাগ পল্লী (Shohag Palli) অবস্থিত। মোট ১১ একর উঁচু-নিচু জমির ওপর নির্মিত এ রিসোর্ট।

সবুজে ঘেরা সোহাগ পল্লী রিসোর্টের অন্যতম আকর্ষণ হলো বিশাল এক জলাশয়ের ওপর নির্মিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত ঝুলন্ত সাঁকো। সকলের নজর কাড়ে এর পিলার ও বেলকনিতে খোঁদাই করা বিভিন্ন কারুকাজ। জলাশয়ের পূর্বপাশে রয়েছে একটি দ্বিতল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির নাম রাখা হয়েছে মেজবান। এখানে কৃত্রিমভাবে একটি লেক নির্মাণ করা হয়েছে। যাতে সব সময়ই পানি থাকে। লেকের পানিতে বিভিন্ন জাতের মাছ দেখা যায়।

এ রিসোর্টে রয়েছে উন্নতমানের কয়েকটি কটেজ। কটেজগুলোর ঠিক সামনে দিয়ে বয়ে গেছে লেক। রয়েছে একটি সুইমিং পুল আর কনফারেন্সের জন্য একটি হলরুম। ৪০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য। এছাড়া রয়েছে উঁচু পাহাড়। যার নিচে এক পাশে রাক্ষসের হাঁ করা মুখ, উপরে সুন্দরী ললনার কোলে জলভর্তি কলসি এবং পাহাড়ের সামনে দু’দিকে দু’টি করে জিরাফ ও হরিণের প্রতিকৃতিসহ আরো অনেক প্রতিকৃতি রয়েছে।

টিকেট মূল্য
দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা।

যোগাযোগ
ওয়েবসাইটঃ http://www.shohagpalli.com ই-মেইলঃ info@shohagpalli.com অনলাইন রিজারভেশনঃ http://www.shohagpalli.com/reserbation_form.html ফোনঃ +৮৮০ ১৬১২-০৪৯৯০৩, +৮৮ ০২ ৯৩৫৪৯৮৩, +৮৮ ০২ ৯৩৫৪৯৮৪, +৮৮০ ১৭১২ ০৪৯৯০৩, +৮৮০ ১৭১২ ০৪৯৯০৪

কিভাবে যাবেন
নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে নামতে হবে। পরে চন্দ্রা মোড় থেকে ৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কালামপুর গ্রামে গেলেই পেয়ে যাবেন সোহাগ পল্লী।

The post সোহাগ পল্লী appeared first on SIC Group.

বেলাই বিল
গাজীপুরের বেলাই বিল মনোরম একটি জায়গা। চেলাই নদীর সাথেই বেলাই বিল। এখানে ইঞ্জিন চালিত আর ডিঙ্গি নৌকা দুটোই পাওয়া যায়। যেটাতে ভালো লাগে উঠে পড়ুন। সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন এবং ইঞ্জিনচালিত নৌকা নিলে নিজেরাই চালিয়ে ঘুরতে পারেন। বিকেলে এই বিলের চারপাশে অপূর্ব দৃশ্য তৈরি হয়, সাথে শাপলার ছড়াছড়ি। শুধু চারিদিক তাকিয়ে থাকবেন। আবার কিছুক্ষণ পরপরই বাতাসের ঝাপটা লাগবে গায়ে। বেশি সময় নিয়ে গেলে অবশ্যই খাবার নিয়ে যাবেন।

বিশাল এই বিলটির কোনো কোনো স্থানে প্রায় সারা বছরই পানি থাকে, তবে বর্ষায় এর রূপ বেড়ে যায় অনেক। বর্তমানে বিলটি আট বর্গমাইল এলাকায় বিস্তৃত হলেও একসময় এটি আরও বড় ছিল। বাড়িয়া, ব্রাহ্মণগাঁও, বক্তারপুর ও বামচিনি মৌজা গ্রামঘেরা বেলাই বিল (Belai Beel)। আজ থেকে ৪০০ বছর আগে বেলাই বিলে কোনো গ্রামের অস্তিত্ব ছিল না। খরস্রোতা চেলাই নদীর কারণে বিলটিও খরস্রোতা রূপে বিরাজমান ছিল। বর্ষা মৌসুমে জেলেরা বিলের চারপাশে মাছ ধরার জন্য ডাঙ্গি খনন করে। আর শুষ্ক মৌসুমে বিলটি হয়ে ওঠে একফসলি জমি। তাতে চাষ হয় বোরো ধান।

পড়ন্ত বেলায় কানাইয়া বাজারের কাছে তৈরি হওয়া নতুন সেতুর ওপর দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিয়ে সামনে তাকাতেই দেখবেন সব ক্লান্তি উধাও। শাপলা-শালুকে ভরা বেলাই বিলের মোহ দেখে কেবল তাকিয়েই থাকতে মন চাইবে। হয়তো চোখে পড়বে শস্য ঝাড়াইয়ের দৃশ্য! যন্ত্রের সাহায্য ছাড়াই নারীরা এ কাজটি করে। বাতাসে উড়ে তুষের গুঁড়া আর ধুলো। আশপাশের সব চড়ুই পাখিরা, ছড়িয়ে ছিটিয়ে থাকা শস্যদানা খুঁটে খুঁটে খায়। ছবির মতো সুন্দর সে দৃশ্য। বিলের বুকে স্বচ্ছ টলটলে পানি! খুব বেশি চওড়া নয় চেলাই নদী, তবে গভীরতা

একেবারে কম নয়। এখানে ইঞ্জিনচালিত আর ডিঙ্গি নৌকা দুটোই পাওয়া যায়। যেটাতে মন চায় উঠে পড়ুন। যেদিকে তাকাবেন কেবলই বেলাই বিলের বিস্তৃত জলরাশি। বিলের চারপাশে দ্বীপের মতো গ্রাম। বামচিনি মৌজা বেলাই বিলের তেমনি একটি দ্বীপগ্রাম। এর বিশেষত্ব এক মৌজায় এক বাড়ি। গাজীপুরে এই বামচিনি মৌজা ছাড়া এমন নজির দেশের অন্য কোথাও আছে বলে জানা নেই। এছাড়াও নদীর পাশে ‘ভাওয়াল পরগণা’ (শ্মশান ঘাট বা শ্মশান বাড়ি) আছে। চাইলে নদীর পাশেই এই শ্মশান বাড়িটি দেখে আসতে পারেন।

কিভাবে যাবেনঃ
গুলিস্তান থেকে বাসে গাজীপুর বাসস্ট্যান্ড। সেখান থেকে রিকশা বা টেম্পোতে কানাইয়া বাজার। কানাইয়া বাজার ঘাটে সারি সারি নৌকা বাঁধা। দরদাম করে উঠে পড়ুন। চাইলে নিজস্ব বাহনেও যেতে পারেন দলবেঁধে। বর্ষাকাল বেলাই ভ্রমণের উপযুক্ত সময়। কানাইয়া বাজারে চা-বিস্কুট ছাড়া অন্য কিছু খাওয়ার ব্যবস্থা নেই। সুতরাং বহনযোগ্য খাবার সঙ্গে নিন। নিজস্ব গাড়িতে টঙ্গী-পুবাইল হয়ে কানাইয়া যেতে সময় বাঁচবে, সঙ্গে যুক্ত হবে মনোরম পথসৌন্দর্য। এক দিনের জন্য দারণ বেড়ানো হবে।

The post বেলাই বিল appeared first on SIC Group.

রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট ও বনভোজন কেন্দ্রটি ঢাকা শহরের খুব কাছে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। নাম রাঙ্গামাটি বলে অনেকেই প্রথমে ভেবে থাকেন রাঙ্গামাটি? সেতো অনেক দূর! আসলে রাঙ্গামাটি জেলার নামের সাথে মিল রেখে এই অবকাশ কেন্দ্রের নামকরন করা হয়েছে রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট। এখানে আছে বনভোজন কেন্দ্র, লেকে মাছ ধরা ও বেড়ানোর ব্যবস্থা এবং কটেজে অবকাশ যাপনের ব্যবস্থা। চারপাশ শালগাছে ঘেরা। এখানে আছে একটি মুক্তমঞ্চ। আছে লেকে নৌ-ভ্রমণের ব্যবস্থা, আছে সুইমিং পুলে শরীর ভিজানোর সুযোগ। পিকনিক স্পট আছে। অন্য সব খাবারের সঙ্গে তন্দুরি আর কাবাবও পাবেন। কটেজ আছে সাতটি, দোতলা ভবন আছে আরো আটটি। সব কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত।

রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টটি (Rangamati Waterfront Resort) মুলত পারিবারিক ও কর্পোরেট পিকনিকের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করা। কামিনি, যামিনি, বিজ ফিল্ড ও এমফি থিয়েটার নামে ৪টি পিকনিক স্পট রয়েছে এখানে। প্রত্যেকটি স্পটে রয়েছে আদালা আলাদা খেলার মাঠ ও রান্না জায়গা। পুরো রিসোর্টের চার পাশে রয়েছে ঘন সবুজ অরন্য, নিরিবিলি পরিবেশ, শিশুদের খেলার জায়গা।

আরও রয়েছে
পিকনিক স্পট মিউজিক ইভেন্ট বার-বি-কিউ কর্নার লাভ কর্নার

আনুমানিক খরচ
পিকনিক স্পট ভাড়া কামিনি – ৩৫,০০০ টাকা যামিনি – ৩৫,০০০ টাকা বিগ ফিল্ড – ৫০,০০০ টাকা এম্ফি থিয়েটার – ৪০,০০০ টাকা

কটেজ ভাড়া
ডিলাক্স সুইট – ৭০০০ টাকা সিঙ্গেল সুইট – ছুটির দিনে ৫০০০ টাকা এবং ছুটির দিন ব্যাতীত অন্যান্য দিন ৪০০০ টাকা।

কিভাবে যাবেন
ঢাকার মহাখালী বা ফার্মগেট থেকে বাসে করে যাবেন চন্দ্রায়। তারপর চন্দ্রায় থেকে টেম্পো বা রিকশা করে টাঙ্গাইল রোড ধরে যেতে হবে রাঙমাটি-ওয়াটার-ফ্রন্টে।

যোগাযোগ
বুকিংঅফিসঃ ফ্ল্যাট # ৬০২, কনকর্ড টাওয়ার, ১১৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা। ফোন – ০১৮১১৪১৪০৭৪, ০১৮১১৪১৪০৮০, ০২-৯৩৪১০৮৬
এছাড়াও যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইটে।

The post রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট appeared first on SIC Group.